Recent Articles
মার্চ-এপ্রিল-১৩ (বসন্ত ও স্বাধীনতা দিবস সংখ্যা)
ফুল ফুটুক আর না ফুটুক সবুজের মেলা বসন্ত সংখ্যা এখন আপনার হাতে। গাছে গাছে ফুলে আর কোকিলের কহুতানে মনোরম পরিবেশে আশা করি সকলের সময় ভালই কাটছে। সবুজের মেলা’র একুশ তম সংখ্যা প্রকাশ করতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে যাদের জীবনের বিনিময়ে আমাদের আজকের বাংলাদেশ সে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি [...]
কবি গোলাম মোস্তফা
মুসলিম জাগরণের কবি কবি গোলাম মোস্তফার জন্ম ১৮৯৭ সালে। অনেক বিস্ময়কর কাল ছিল সেটি। একদিকে রবীন্দ্রনাথ, কায়কোবাদ, মোজাম্মেল হক, শেখ ফজলুল করিম, দ্বিজেন্দ্র নাথ, রজনী কান্ত, অতুল প্রসাদ, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ ছিলেন গোলাম মোস্তফার সামনে। তবুও সময়টাকে রবীন্দ্র যুগ বলা হয়। এ রবীন্দ্র যুগে আবির্ভূত হলেন গোলাম মোস্তফা। বিষ্ময়কর এজন্য যে সাহিত্যের এক প্রচন্ড [...]
ইসলাম ও বিয়ে
পৃথিবীর প্রায় সকল ধর্মে বিয়ে স্বীকৃত। ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম পবিত্র কুরআন ও হাদীসে এ বিষয়ে রয়েছে বিষদ বর্ণনা। নবী (সঃ) বিয়েকে তাঁর সুন্নত বলে উল্লেখ করেছেন। শুধু মুহাম্মদ (সঃ) নন সকল নবীই বিয়েকে সুন্নত বলে গ্রহণ করেন। বিয়ে যেমন সওয়াবের কাজ তেমনি অযোগ্য অসামর্থ ব্যক্তির জন্য বিয়ের অনুমোদন ইসলামে নেই। কারণ বিয়ে কোন ছেলেখেলা [...]
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য
বাংলাদেশ এমনিতে বারো মাস তের পার্বণের দেশ। আর বৈশাখ মাসে যেন উৎসবের ঢল নেমে আসে। মেলা বসে গ্রামে গ্রামে। কোনো কোনো স্থানে এ মেলার নাম বনানী। কত না বিচিত্র হাতের তৈরী দ্রব্যসম্ভার, সেসব মেলা আর বনানীতে বিক্রি হওয়া সে সকল জিনিষ দেখলে বাঙালী মানুষের জীবন বৈচিত্রময় একটা চিত্র স্পষ্ট হয়ে ফুটে ওঠে। গ্রামের মেলা যেন [...]
ক্যালেন্ডার
উফঃ পেরেকটা টুকতে গিয়েই হাতুড়ির আঘাত লাগলো শোভনের কোমল হাতে। গরম দীর্ঘশ্বাসের সাথে বেরিয়ে আসে বিরক্তির আভা। ডান হাতের হাতুড়ি ফেলে বাম হাতে আঘাত পাওয়া আঙ্গুল চেপে ধরলো সে। ধপাস করে বসে যায় চৌকাঠের বিছানায়। ব্যথায় কুঁকড়ে উঠে অলস মাংসল চামড়া। যার ব্যাপ্তি হাত ছুঁয়ে সংক্রমিত হয় সারা শরীর। এক ধরনের ক্লান্তি আর বিরক্তিবোধ ভর [...]
অদ্ভুত ভালোবাসা
আমি বাসা থেকে পালাচ্ছি। আর ১২ ঘন্টার মধ্যে আমি নাই হয়ে যাব। এখন নিশ্চয়ই আমার খুব ভয় লাগার কথা। পালানোর পর পরিস্থিতি কী হবে…সবাই আমাকে নিয়ে কী খারাপ মন্তব্য করবে, পালানোটা ঠিক হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার ভয় লাগছে না। আনন্দ লাগছে। অবশ্য পালানোর প্ল্যানটা আমার মাথা থেকে বের হয়েছে। তৌসিফ তো একটা গাধা। [...]
প্রকৃত মুসলমান
॥ এক ॥ বাইরে তীব্র শীতের ভোর। তখনো সূর্যের ঘুম ভাঙেনি। কুয়াশায় আবৃত ঢাকার প্রকৃতি। চাদর মুড়ি দিয়ে মাহমুদ সাহেব বেরিয়ে গেলেন মুয়াজ্জিনের ডাকে। কী মধুর সেই ডাক! লেপ মুড়িয়ে শুয়ে থাকা মানুষগুলোর হৃদয়ে সৃষ্টিকর্তার ভয় আর ভালবাসা ছড়ানো সেই আহবান ‘আস্সালাতু খাইরুম মিনান্নাওম’। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রতিদিন মসজিদে যান মাহমুদ সাহেব। নামায শেষে [...]
গরম লাল চা
রাস্তার আশপাশে গড়ে ওঠা ছোটখাটো চায়ের দোকানের সাধারণত তেমন কোন নাম থাকে না। তবু কয়েকদিন ধরে বেশ আগ্রহ সহকারে দোকানের নামটা জানার চেষ্টা করে আসছে মমিন। আজকে গরম চায়ে দ্বিতীয়বার চুমুক দেবার আগে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। আজকেই তাকে নামটা জানতে হবে। হ্যাঁ, আজকেই। কিছুক্ষণ আরেকটু ভেবে হটাৎ নিজেকেই জিজ্ঞেস করে মমিন, আজকে [...]
হরেক রকম আন্দোলন
শাহবাগ চত্তর আর আন্দোলন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। এই শাহবাগ চত্তরের আন্দোলন থেকে আমরা আরোও কিছু আন্দোলনের ডাক কিভাবে দিতে পারি তা একটু দেখে নেই- ঈপ্সিতা চৌধুরী প্রেমচত্তর (চন্দ্রিমা উদ্যান)- প্রেমিক/প্রেমিকা যারা প্রেম করেছেন কিন্তু বিয়ে করতে পারছেন না মানে, পরিবার থেকে আপত্তি আছে এই টাইপের প্রেমিক/প্রেমিকরা খুব সহজেই ফেসবুক বা ব্লগে একটা [...]
প্রতীক্ষা (পর্ব-১৬)
(গত সংখ্যায় প্রকাশের পর) মাঝে মাঝে যোগাযোগের মধ্য দিয়ে কেটে গেল আরো একটি বছর। তুহিন এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তেমন বড় না যা আছে তা দেখে অনেক ধনীর দুলালীকে তুহিনের ঘরে পাঠাতে চাইবে। অনেক মান অভিমানের কারণে মনিকাকে দূরে ঠেলে দিলেও অন্তর কিন্তু মনিকার জন্য কাঁদে তুহিনের। তুহিনের পরিবার তার জন্য মেয়ে দেখা শুরু করছে [...]
মার্চ-এপ্রিল ১৩
কারও মিথ্যা হাসি দেখে ভেবোনা সে খুব সুখী বরং যারা হাসে তাদের হাসির আড়ালে সবচেয়ে বেশী দুঃখ লুকিয়ে থাকে, যা সবাই বুঝতে পারে না। নোমান,আলীম ২য় বর্ষ, ছাগলনাইয়া ইসলামীয়া মাদ্রাসা। ০১৮১৭৩১৯৮০৭ হাজার কষ্টে ভরা মানুষের মন সব আশা বাসনা হয় না পূরণ। স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যায় প্রিয়জন এইতো জীবন, কষ্ট ছাড়া মানুষ খুব কম। জান্নাতুল [...]
কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ান
এক কুস্তিগীর পুকুরে গোসল করতে গিয়েছেন। পুকুরের পাড়ে প্রায়ই কাপড় চুরি হতো বলে তিনি একটা সাইন বোর্ডে লিখলেন ‘‘কুস্তিতে বিশ্ব চ্যাম্পিয়ান’’। তারপর নিশ্চিন্তে তিনি গোসল করতে নামলেন। পাড়ে উঠে দেখলেন তার সব কাপড় হাওয়া । তখন রাগে গজ গজ করতে করতে তার লাগানো সাইন বোর্ডের কাছে গেলেন। দেখলেন তার উল্টোপিঠে লেখা ‘‘১০০০ মিটার দৌঁড়ে বিশ্ব [...]
লটারী
“হ্যালো কে বলছেন?” গভীর রাতে আরো অপরিচিত নাম্বার থেকে কল আসায় একটু বিরক্ত স্বরে বলল রফিক। “হুমম, আপনি কি মি. রফিক সাহেব বলছেন?” মোবাইলের ঐ প্রান্ত থেকে অপরিচিত ব্যক্তিটি বলল। রফিক বলল-“হ্যাঁ বলছি ”। অপরিচিত লোকটি বলে-“আমি বাংলাদেশের আমেরিকা দূতাবাস থেকে মি. ইকবাল বলছিলাম, আপনিতো ডিভি লটারী বিজয়ী হয়েছেন ! এই সুসংবাদটা দেওয়ার জন্যেই আপনাকে [...]
পাঠ্য সহ অন্যান্য বই নিয়মিত পড়তে হবে
প্রিয় ভাই-বোনেরা, শুভেচ্ছা ও ভালবাসা নিও। কেমন কাটছে দিনগুলো? শীতের সকালে ঘুম থেকে দেরি করে উঠছো না ঠিক আগের মতই সকাল সকাল? লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে মন্দ লাগে না। শীততো শেষ এখন বসন্ত। শীতের রেশ এখনও রয়ে গেছে । তবে বেশি শুয়ে থাকলে শরীরটা ভারি হয়ে যায়। হয়তো ভাবছো শরীর ভারি হলে মজার ব্যাপার। [...]
সুস্থ সবল দাঁতের জন্য পুষ্টিকর খাবার
ডাঃ সিকদার নাজমুল হক বিডিএস (ঢাকা), পিএইচডি(জাপান) দাঁতের গঠন, ক্ষয়রোধ এবং মাড়ির অসুখ প্রতিরোধের জন্যে পুষ্টিকর খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁত গঠনের জন্যে খাবারের যে সকল উপাদান খুবই দরকারী, তার মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন-ডি উল্লেখযোগ্য। মানুষের দাঁত গঠনের প্রক্রিয়াটি মাতৃগর্ভে থাকাকালীন সময় থেকেই শুরু হয়ে যায়। সে কারণেই, গর্ভজাত সন্তানের দাঁতের গঠনের কথা ভেবে [...]
আশার নিরাশার আশরাফুল
-মেজবা উদ্দিন মোহাম্মদ আশরাফুল (জন্ম জুলাই ৭, ১৯৮৪, ঢাকা) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডের অধিকারী। এই কৃতিত্ব তিনি অর্জন করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কারই মাটিতে। বাংলাদেশের পক্ষে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও তার। তিনি এই শতকটি অর্জন করেন [...]
সায়েমা
তিন পর্বের ধারাবাহিক গল্পের প্রথম পর্ব ১ খাবার টেবিলে এক সাথে এত খাবার দেখে সায়েমা এমন ভাবে তাকিয়ে আছে যে মেহেরজান নিজেই অবাক হয়ে গেল। কি দেখে মেয়েটা? খানিকপর বলে উঠল, কিরে এমন করে কি দেখছিস? সায়েমা কি বলবে ভেবে পাচ্ছে না। মাত্র তিনজন লোকের জন্য এতগুলো খাবার? অবশ্যই অবাক হওয়ার কথা। ‘খালা, আপনারা কয়জন [...]
ভাষা শহীদরে প্রতি সবুজের মেলা’র শদ্ধাঞ্জলী
॥ ফজলুল করিম ॥ মহান ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে গত একুশে ফেব্র“য়ারী সকালে সবুজের মেলা’র মেলার প্রধান কার্যালয়ের নিচ থেকে একটি র্যলী বের হয়ে । উক্ত র্যলী বারইয়াহাট মসজিদ থেকে শুরু করে এশিয়ান হাইওয়ে হয়ে পুরাতন রোড ঘুরে বারইয়হাট কলেজ রোড দিয়ে বারইয়াহাট কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে সবুজের মেলা’র পরি [...]
রবিউল কমল এর দু’টি ছড়া
১. আমাদের বাবুদের মাথা ভরা বুদ্ধি যে বোমাবাজি তাই করে স্বজাতি ভাই মরে এই নিয়ে হাতাহাতি দেখায় যে কেরামতি বুঝি নাতো বাবুদের কবে হবে শুদ্ধি যে ২. আজ শুধু চারিদিকে মানুষের সাদাফিকে বিচারের দাবি করে মানবতা কেঁদে মরে বিপদেতে খোঁজে দিক মুখে মুখে শুধু ঠিক এইভাবে কতো দিন থাকবো যে আর ঠিক। আজম খান কমার্স [...]
বিজয়ে পরাজিত বিশ্বজিত
বেচারা তুই জন্মিলি ক্যান এমন স্বাধীন দেশে? জানলি না ক্যান বারণ আছে চলা স্বাধীন দেশে। বারণ আছে স্বাধীনভাবে বাঁচা নিজের দেশে, দু’মুঠো ভাত খেয়ে পরে ফিরতে ঘরে শেষে। না জেনে আজ বলি হলি সোনার ছেলের হাতে, চাপাতি আর রডের আঘাত বাদ ছিলনা তাতে। হিন্দুজাতি বিশ্বজিত অনেক বলে কয়েও, পার পেলিনা খুন হলি বিজয়ের মাস হয়েও। [...]
মেডিকেলের ছাত্র তোবারককে বাঁচাতে এগিয়ে আসুন
দরিদ্র বাবা-মায়ের একমাত্র ছেলে তোবারক হোসেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। পরিবারে চরম অর্থকষ্ট। ছেলে ডাক্তারি পাশ করে ফিরলে সংসারের অভাব গুছে যাবে। দেশের মানুষের সেবা করবে। গ্রামের মুখ উজ্জ্বল হবে বোনদের বিয়ে দিবে, বাবার এমন স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ালো বিরল ব্যাধি ঐবঢ়ধঃড়ষরঃযরধংরং (যকৃতে পাথর)। [...]
স্বপ্ন আমার
স্বপ্ন আমার সবুজের মেলা’র হব অবুঝ সাথী মুগ্ধ মনে সবুজের মেলা পড়বো দিবস রাতি। পড়ার পরে সবার কাছে বলবো সবুজ কথা সবুজ কথার ছোঁয়ায় করবো বৃদ্ধি সাক্ষরতা স্বপ্ন আমার সবুজের মেলা’র হব লেকক কবি থরে থরে ছন্দ সুরে বলবো প্রাণের সবি স্বপ্ন আমার সবুজের মেলা’র সুপ্ত সবুজ রঙে তুলবো গড়ে সবুজ ভুবন সব মানুষের [...]
কাঁটাতারে ঝুলন্ত বাংলাদেশ!
ডুবন্ত বিকেলে, বাংলার কাঁটাতারে উদিত হয়েছিল গুলিবিদ্ধ ফেলানীর লাশ! ছিঃ তবু নিরব ছিল সেদিনকার বাংলাদেশ! নাহ্! আজ আর নিরব নেই, জানতে ইচ্ছে বেশ। এভাবে আর কত ঝুলাবে, ফেলানীর মত লাখো স্বপ্নবাজ ? স্বাধীন দেশের স্বাধীন কাঁটাতারে স্বাধীন ফেলানীর লাশ! যার উদ্দেশ্য ছিল রাখবে স্বাধীনতা, হবে ডাক্তার, হবে মাস্টার, সফল হবে তার মাতা। না, হতে [...]
নবান্ন উৎসব
হেমন্তে সোনার মাঠে মাঠে ঢেউ তুলে সোনালী ধান সব দুঃখ ভুলে কৃষক গায় আনন্দের জয়গান। কৃষাণীরা ব্যস্ত হয়ে যায় পিঠা পুলির আয়োজনে নবান্ন উৎসবের আনন্দ দোলা দিেেয় যায় সবার প্রাণে সোনালী ধান আর পিঠা পুলির গন্ধে ভরে যায় কৃষক পাড়া বাড়ি বাড়ি পড়ে য়ায় নবান্ন উৎসবের সাড়া। মিশকাতুল জান্নাত মিশু,পা.মে.স নং ৭১৯,কলাউজান দারুচ্ছন্নাহ মাদ্রাসা,লোহাগাড়া।
খাগড়াছড়ির পথে পথে
নভেম্বরের মাঝামাঝি সময়। অগ্রহায়ণের শুরু হলেও খানিকটা শীতের আমেজ প্রকৃতি জুড়ে। কুয়াশা মেয়েরা তাদের সাদা ডানা ছড়িয়ে আহবান জানাচ্ছে শীতের রাজাকে। মনোমুগ্ধকর এমনই এক সকালে বেরিয়ে পড়লাম হৃদয়ের তৃষ্ণা মেটাতে। পাহাড়ীদের বৈচিত্রময় জীবনধারা ও সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা খাগড়াছড়ির পথে। আমরা সাতজন তরুণের সাথে যোগ দিলেন ভ্রমণ পিয়াসী ছোট চাচা। আমার ভ্রমণ কাহিনীগুলো পড়ে তিনি [...]
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
সাম্যবাদের আদর্শকে যিনি মনেপ্রাণে গ্রহণ করে আজীবন সংগ্রাম করে গেছেন, দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য যিনি নিজের জীবনকে করেছিলেন উৎসর্গ তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মওলানা ভাসানীর জন্ম হয়েছিল এক সাধারণ পরিবারে ১৮৮০ সালে ১২ ফেব্র“য়ারি। বৃহত্তর পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার (বর্তমানের জেলা) ধানগড়া গ্রামে। জন্মের পর বাবা হাজী শরাফত আলী খান [...]
সবুজের মেলা কুইজ ২১
নিম্নে বর্ণিত কুইজ গুলোর উত্তর দিয়ে জিতে নিতে পার আকর্ষনীয় পুরস্কার । সবুজের মেলা প্রকাশের ১ মাসের মধ্যে উত্তর আমাদের কাছে পৌঁছাতে হবে। ১. ‘অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী’এটি কার লেখা ? ২. “হরতাল” শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? ৩. ‘বিশ্বনবী’ গ্রন্থটি প্রথম কত সালে প্রকাশিত হয় ? ৪. সনেট কবিতার উৎপত্তি [...]
ফ্রী মোবাইলে ইন্টারনেট ব্যবহার
‘ফ্রী ইন্টারনেট ব্রাউজ করুন মোবাইল ওপেরা মিনি থেকে” অনেক এ হয়ত বিশ্বাস করতেছেন না । কথা টা একদম সত্যি । অনেক এ হয়ত এই অপেরা মিনি টাকা দিয়ে কিনছেন, আমি সবার জন্য এই সফটওয়্যার টা ফ্রী ডাউনলোড লিঙ্ক দিচ্ছি। http://goo.gl/YfbBE ফ্রী ব্রাউজ করতে ছোট একটা ট্রিক আছে তা হল : সফটওয়্যার টা ইন্সটল হবার পর সফটওয়্যার [...]
কত দূর
ষোড়াশীর চেম্পু করা উসখো চুলের মতো উত্তরী বায়ুতে হেলে দক্ষিনা হাওয়া দোলে দূর্বিপাকে পড়া বাবুই বাসার মতো অসহায় চোখে তুলে চায় স্বাধীনতা! টানের উজানে পড়ে ছিঁড়ে ছিঁড়ে যায় রক্তে কেনা বিজয় গাথাঁ! পাল তুলে টানছে মাঝি কখন লাগবে জোর! হাসবে আকাশ, অপেক্ষামান মানব মানবী তারার ঝিলিমিলি খেয়েছে শকুনী আরো জন্মাবে অজস্র বার বেদনার ইতিহাস দীর্ঘতর [...]
জীবন তরীর মাঝি
সাগরে উত্তাল ঢেউয়ের মাঝে তরী ঠিক রাখে যে মাঝি সেই তো সাহসী, সেই তো বীর। প্রতিক্ষণে যেথায় মৃত্যুর হাতছানি লড়াইয়ে সেথায় আগুয়ান যে মাঝি আমি তো তারেই ভালবাসি। জীবন তো এমনি এক পাথরে অজস্র অমানিশার ঢেউ আর দুর্দশায় ভরা নড়বড়ে একতরী তুমি সেখানে মাঝির ভুমিকায় পারবে কি তুমি? তরী বেয়ে নিতে স্বপ্নীল ঠিকানায়! নাকি ভেঙ্গে [...]
বসন্তের বাংলাদেশে
শঙ্খ নদীর বাঁকে সবুজ পাতার ফাঁকে কৃষ্ণচূড়ার রূপের হাসি রক্ত রেখা আঁকে। শিমুল পলাশ বনে উদাস হাওয়ার সনে ছন্দমাখা সুরের দোলা হর্ষে ভরা মনে। বসন্তের এই দেশে মুক্ত কালো কেশে গান গেয়ে যায় প্রাণের কোকিল নিবিড় ভালবেসে। শামীম খান যুবরাজ উত্তরা, ঢাকা।
কষ্ট কষ্ট সুখ!
গত ফাগুনে আঁকা স্বপ্নগুলো এই ফাগুনে এসে বেমালুম ঝড়ে গেলো! সুখময় ক্ষণগুলি কিভাবে মিথ্যে হয়ে গেলো! দোষটা তো আমার-ই যে সুখের, স্বপ্নের ঠিকানা আমার নয়, আমি সেখানেই বাসা বাঁধার স্বপ্ন দেখেছি! ঝড় আসবে জেনেও ঝড়কে আলিঙ্গন করেছি! এ যেন স্বেচ্ছায় নিজেকে বিধ্বস্ত দেখার আহবান ছিলো! অবশেষে এই আমি ঠিক ঠিক ঝড়ের তান্ডবে বিধ্বস্ত হয়েছি! আমি [...]



